শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৪৫ এএম, ২০২২-০৭-২১
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের বুধবার ২০ জুলাই বেলা ২টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল অভিযান চালায়।
নকল সিগারেট ফ্যাক্টরির সন্ধান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলা, সদরপুর ইউনিয়নে পরিদর্শনে আসে।
পরবর্তীতে, পরিদর্শন দল গোপন সংবাদ মোতাবেক বেলা ২টায় সদরপুর এলাকায় সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রোপ্রাইটরঃ আশরাফুল ইসলাম নামক একটি প্রতিষ্ঠানে পরিদর্শন করে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পায়। সে সময় কারখানায় স্থাপিত সিগারেট তৈরির মেশিন, ডারবি, বেনসন সিগারেটের বিপুল সংখ্যক মোড়ক, তিন বস্তা তৈরিকৃত সিগারেট শলাকা ও সিগারেট তৈরির সংশ্লিষ্ট নমুনার আলামত পাওয়া যায়।
পরে প্রাপ্ত আলামত (মেশিনারিজের একাংশ, সিগারেটের শলাকা ও সিগারেটের সংশ্লিষ্ট নমুনা) জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়ার পরিদর্শন দল নিয়ে আসে। এছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেসময়, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সেখানে বিপুল পরিমাণে মাদক ফেনসিডিল মদ গাঁজা ও গাঁজা গাছ সহ সরকারি টিসিবির পণ্য তেল ডাল ও নামিদামি ব্রান্ডের মোড়ক যেমন ঘড়ি ডিটারজেন্ট, বেনসন সিগারেটের মোড়ক পাওয়া যায়। এ অভিযান চলাকালীন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় ফ্যাক্টরিটা সদরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলামের। স্থানীয়রা এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। এলাকায় মাদকে সয় লাভ হয়ে গিয়েছে এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। স্থানীয়রা আরো বলেন মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এ বিষয়ে কঠোর নজরদারিতে রাখার আহ্বান জানান। নকল সিগারেট তৈরির কারখানাটির বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মহা. পারভেজ আল জামান সাংবাদিকদের বলেন আমরা খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়েছে ভবিষ্যতেও চালাবো অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না। এই অভিযান চলমান থাকবে।শুভ জন্মদিন
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited